মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়ের দুটি ক্যাম্পেইনের বিজয়ীরা নগদ পুরস্কার পেয়েছেন। ‘লাভ সামলাও’ ক্যাম্পেইনে বিজয়ীরা এক লাখ টাকা করে এবং ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনে বিজয়ীরা ৫০ হাজার টাকা করে পেয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) উপায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লাভ সামলাও’ ক্যাম্পেইনের পঞ্চম সপ্তাহের বিজয়ী চট্টগ্রামের মিজানুর রহমান এবং সপ্তম সপ্তাহের বিজয়ী সিলেটের মো. সুন্দর মিয়া। তাঁরা প্রত্যেকে এক লাখ টাকা করে ক্যাশ রিওয়ার্ড পেয়েছেন।
অন্যদিকে, ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সপ্তাহের বিজয়ীরা হলেন নোয়াখালীর মো. এমরান হোসেন, ঢাকার মোসাম্মত মাহমুদা বেগম ও চট্টগ্রামের ফারজানা খাতুন রূপা। তাঁরা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পুরস্কার পেয়েছেন। মাহমুদা বেগমের পক্ষে তাঁর ছেলে এবং ফারজানা খাতুন রূপার পক্ষে তাঁর স্বামী পুরস্কার গ্রহণ করেন।
এ ছাড়া দেশজুড়ে উপায়ের ‘উপায় উন্মাদনা’ ক্যাম্পেইন চলছে। এ ক্যাম্পেইনে গাড়িসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ১৬২৬৮ নম্বরে কল করা যাবে অথবা উপায়ের ওয়েবসাইটে।
The post উপায়ের দুই ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
