জয়পুরহাটে ৩০৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদ্যাপন নিশ্চিত করতে জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এসআরবি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলার সবচেয়ে বড় পূজামণ্ডপ মাদারগঞ্জসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।
এ সময় জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহীসহ এসআরবি'র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এসআরবি অধিনায়ক জানান, জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএস/
