বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এঘটনা ঘটে। মৃত শিশু একই উপজেলার দেউলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।
প্রতিবেশীরা জনান, দীর্ঘদিন ধরে সে তার পিতা-মাতার সাথে ঢাকায় থাকেন। ঘটনার দিন শনিবার সকাল ৮টার দিকে তার মামা ইমনের সাথে ঢাকা থেকে তার নানা ছিঠু খানের বাড়ীতে বেড়াতে আসে। সকাল ১১ টার দিকে ওই বাড়ীর পুকুরে মাছ ধরতে দেখে পুকুর পাড়ে যায়। এর কিছুক্ষন পর তাকে দেখতে না পেয়ে তার আতœীয়-স্বজনরা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে ওই পুকুরেই তাকে ভেসে উঠতে দেখে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাচড়া ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।