পূবালী ব্যাংক পিএলসি আইসিটি অপারেশন ডিভিশনের উদ্যোগে সম্প্রতি ‘Cyber Security Awareness’বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপবিষয়ক বক্তব্য প্রদান করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দÑ মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
