সিলেট ভয়েস ডেস্ক · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন
দিরাইয়ের প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে দিরাই থানা রোডস্থ জালাল সিটির কনফারেন্স হলে দিরাই প্রেসক্লাব এই আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক, শিক্ষক প্রতিনিধিসহ প্রগতিশীল ব্যক্তিবর্গ।
স্মরন সভয় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহব্বায়ক আমির হোসেন, যুগ্ন আহব্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান,দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশ্বজিত চৌধুরী,দিরাই প্রেসক্লাব সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ,নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মরিয়াদ তনয়,শাহ আলম প্রমূখ।
প্রয়াত সাংবাদিক দুই সন্তান স্মরনসভায় স্মৃতিচারণ করেন। মফস্বল সাংবাদিকতায় সাংবাদিক টিপু সুলতানের নির্ভীক পথচলা ও নৈতিক আদর্শের স্মৃতিচারন করে বক্তারা তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
