ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।
শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী এম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামক লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চার জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ শামিম রেজা বলেন, ফরিদপুর থেকে মাগুরাগামী এম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামক লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এম্বুলেন্সের তিন যাত্রী নিহত এবং চার জন আহত হন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
