প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা সিগারেটের পরিমাণ ২০ হাজার ৪৩০ প্যাকেট।
শনিবার দিনের বেলায় উপজেলার রাজাপুর গ্রামের কাখিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। অভিযানে শ্রীমঙ্গলস্থ এসআরবি-৯, সিপিসি-২, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে পরিত্যক্ত টিনের ঘরটিতে সিগারেটগুলো পাওয়া গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ফলে সিগারেটের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার দিবাগত রাতে এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিগারেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
