গত মঙ্গলবার দিনব্যাপী তিনি খারনৈ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এ সময় আনিসুর রহমান আনিছ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। খারনৈ ইউনিয়নের হাজার বছরের অসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এই উৎসবের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হবে।”
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাই মিলে উৎসব উদ্যাপন করা প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
The post কলমাকান্দায় ৬ পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী আনিছের শুভেচ্ছা বিনিময় appeared first on ভোরের চেতনা.
