বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
আজমিরীগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক
- আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
- ১১ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ সিজিল মিয়া (৪৫) নামে ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন তিনি। তবে চিহ্নিত মাদক কারবারিদের আটক করা হলেও পৌর এলাকায় পর্দার আড়ালে থেকে বড় ডিলাররা মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। গত সোমবার রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সড়কে অভিযান চালিয়ে সিজিল মিয়াকে আটক করা হয়। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপ-পরিচালক মীরারানী দেবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে তাঁকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সিজিল মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি মৃত সুন্দর আলীর ছেলে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


