মোঃ আজম খাঁন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কধুরখীল এলাকার কালুরঘাট পানামা ব্রিজসংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নুর মোহাম্মদকে আটক করে তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নুর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের তাইজ্জাকাটা গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি
মাদকের বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবার মতো ভয়াবহ মাদকের কারবার বন্ধে অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
The post বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার appeared first on দৈনিক সবুজ বাংলাদেশ.
