মঙ্গলবার শুরু হচ্ছে ডেনমার্ক ওপেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই কঠিন পরীক্ষার সামনে ভারতীয় শাটলাররা।
- ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
ওডেন্স: মঙ্গলবার শুরু হচ্ছে ডেনমার্ক ওপেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই কঠিন পরীক্ষার সামনে ভারতীয় শাটলাররা। ওলিম্পিকসে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু প্রথম ম্যাচে মুখোমুখি হবেন বিশ্বচ্যাম্পিয়ন আন-সে ইয়ংয়ের। সম্প্রতি সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না হায়দরাবাদি শাটলারের। জুলাই মাসে জাপান ওপেনের খেতাব ঘরে তোলেন সিন্ধু। তবে গত সপ্তাহে আর্কটিক ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। ডেনমার্কেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সিন্ধুর জন্য। কারণ আন-সে ইয়ংয়ের বিরুদ্ধে গত ১০টি মোকাবিলায় হারতে হয়েছে হায়দরাবাদি তারকাকে। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে কোর্টে নামবেন লক্ষ্য সেন। প্রথম রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃতীয় বাছাই চাউ তিয়েন চেন। এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে আশানুরূপ ফল পাননি লক্ষ্য। সেই হতাশা ভুলতে মরিয়া ভারতীয় তারকা।
