ঘটনার রাতে জামাল উদ্দিন বাড়ির পাশের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সেখানে আসে। পরে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এতে তাঁর বাম পা ও রান গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তাঁর বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে থাকা অবস্থায় দুই ব্যক্তি এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
The post সোনাইমুড়ীতে দুর্বৃত্তদের গু’লি’তে গু’লি’বি’দ্ধ জামাল উদ্দিন appeared first on ভোরের চেতনা.
