শহর প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফেনীতে অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা নিয়ে মহড়া দিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার সকালে ফেনী জেলা প্রশাসনের কার্যালয় সামনে জেলা প্রশাসকের নেতৃত্বে ফেনীর বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এ মহড়া উপভোগ করে। এরআগে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। পরিবেশকর্মী নজরুল বিন মাহমুদুল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, ফেনী ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন, স্টেশান অফিসার মামুন মিয়া।
The post দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ফায়ার সার্ভিসের মহড়া appeared first on দৈনিক ফেনীর সময়.
