ডিএসইতে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল মিলস
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩০ কোটি ৪১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের লেনদেন হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকার। ১৩ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিএসআরএম স্টিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, ইসলামী ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং এন্ড ডাইং, ইভিন্স টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসআইপিএলসি এবং ওরিয়ন ইনফিউশন।


