গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। পাশাপাশি একই সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামের উপসর্গ দেখা দিয়েছে ১২৬৯ জনের শরীরে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ১০৬০ জন মারা গেছেন। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এ সময়ে মোট ২২ হাজার ৫৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
