শওকত আলী চৌধুরী। ছবি: সংগৃহীত
ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে নামে-বেনামে ইস্টার্ন ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণে রাখার অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের করা তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটকারীর করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
