সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন
সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী মহালক্ষ্ণী ভৈরবী গ্রীবা মহাপীঠে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সকাল ১০টা ৩০ মিনিটে নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত এই মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে শ্রীশ্রী মহালক্ষ্ণী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু এ তথ্য জানিয়েছেন। শারদোৎসব ও কুমারী পূজার আয়োজন সফল করতে তারা সর্বস্তরের নাগরিককে সহযোগিতার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন আমন্ত্রণ, অধিবাস ও মহাষষ্ঠীর পূজা অনুষ্ঠিত হবে। পরদিন ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমীতে সকালে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ এবং রাতে আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। এবার দেবীর আগমন ঘটবে ঘোটকে এবং গমন হবে নৌকায়।
এ ছাড়া আগামী ২৫ অক্টোবর শ্রীশ্রী কোজাগরী লক্ষ্ণীপূজা এবং ৮ নভেম্বর শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
