ফটিকছড়ি সীমান্তে ফেনী নদীতে ডুবে মাদ্রাসা ছাত্র সাইমনের মৃত্যু

ফটিকছড়ি’র সীমান্ত এলাকা বাগান বাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে করলিয়া তাকিয়া নেচারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র সাইমনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ফেনী নদীর পানুয়া অংশে অফিসটিলার বর্ডার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাইমন করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ছেলে। মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীর পানিতে পড়ে তার মৃত্যু হয়। সাইমনের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী এবং এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাত ৯টায় তার নামাজে জানাজা করলিয়া তাকিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই বিভাগের আরো খবর






