মেহেরপুর নিউজ:
মেহেরপুরে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা, জেন্ডার স্টেরিওটাইপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুরের একটি রেস্টুরেন্টে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ সেশনের আয়োজন করা হয়।
সেশনে অনলাইন ও ডিজিটাল নিরাপত্তা, জেন্ডার স্টেরিওটাইপ, পারস্পরিক সম্মান এবং কিশোর-কিশোরীদের সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপদ অনলাইন আচরণ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ব্যক্তিগত জীবনে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়।
আলোচনায় বলা হয়, অনলাইন কিংবা ব্যক্তিগত জীবনে কোনো ধরনের সমস্যা বা হয়রানির শিকার হলে কিশোর-কিশোরীদের ভয় না পেয়ে বিশ্বস্ত অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে বিষয়টি ভাগাভাগি করা উচিত। একই সঙ্গে লিঙ্গভিত্তিক বৈষম্য ও প্রচলিত নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে সমতা, পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেশন পরিচালনা করেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ মাহফুজুর রহমান এবং সংগঠনটির ভলান্টিয়ার কো-অর্ডিনেটর সাদিয়া আক্তার রিপা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ডিরেক্টর অব হিউম্যান রিসোর্স আনাস আহম্মেদ, সদস্য মোছা. টুম্পা, সাব্বির, শিহাব, সুষ্মিতা, সিন্থিয়াসহ অন্যরা।
The post মেহেরপুরে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সেশন appeared first on Meherpur News.
