চন্দনাইশের ধোপাছড়িতে ৪২ লিটার চোলাইমদসহ তিন হিজড়াকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেমির মুখ এলাকায় নুরুল আলমের মুদির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া গ্রামের বাসিন্দা মৌসুমি (২৮), কমরী (৩২) ও মুক্তা (২৫)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় সিএনজিচালক পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
The post চন্দনাইশে ৪২ লিটার চোলাইমদসহ আটক ৩ হিজড়া appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
