সংবাদ বিজ্ঞপ্তি · ২৪ অক্টোবর, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর সিলেটের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, এ সময় সিলেটের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৭১ শতাংশে দাঁড়ায়।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে ২৪ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
আগামীকাল রোববার সিলেটে সূর্য উঠবে ভোর ৫টা ৫৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে।
গুগলে আমাদের খবর পেতে
