ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
The post ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী appeared first on ভোরের চেতনা.
