জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম বিশেষ সফরে কক্সবাজারে এসেছেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ।
কক্সবাজারে পৌঁছালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকাটির কক্সবাজার জেলা প্রতিনিধি মোবারক হোছেন, ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নোমান এবং সেন্টমার্টিন প্রতিনিধি জয়নাল আবেদীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, মীর মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
সংক্ষিপ্ত এ সফরে সম্পাদক শফিকুল ইসলাম সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পত্রিকার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদার সাংবাদিকতা এবং সংবাদকর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক আলোচনা করেন।
তিনি সাংবাদিকতার মান বজায় রাখা, তথ্যের সত্যতা যাচাই এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন বলে সফরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় তাঁর বক্তব্য ও পরামর্শ স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। সাংবাদিকরা পত্রিকার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের মতবিনিময়কে ইতিবাচক হিসেবে দেখেন। সফরকালে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং সংবাদ পরিবেশনের মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
The post কক্সবাজারে ভোরের চেতনার সম্পাদক শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা appeared first on ভোরের চেতনা.
