লক্ষ্মীপুরে সমাজ উন্নয়ন পরিষদের অনুষ্ঠানে ২৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান।
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্মীপুরে সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক সংগঠনগুলো মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি সামাজিক সংগঠনগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান।

