Published : 20 Oct 2026, 06:07 PM
Updated : 20 Oct 2026, 06:07 PM
দুর্গাপূর্জার নবমীর দিন তিন নগর সফরের অংশ হিসেবে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় তিনি নগরীর গণকপাড়ায় মণ্ডপে পৌঁছালে রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকার, সহসভাপতি শ্রী অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার ও পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার তাকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। সেখানে রক্তচন্দন গাছের একটি চারা তিনি রোপণ করেন।
ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দির রাজশাহী ধর্মসভা জেলার প্রধান দুর্গাপূজার মণ্ডপ।
এর আগে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর।
এর আগে সকালে প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
রাজশাহীর কর্মসূচি সেরে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান।
চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
