রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আকাশ জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন রায়হান। তখন বিমানবন্দরগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে তার। এতে ছিটকে পাশে পড়ে যায়। খবর পেয়ে তিনি রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল... বিস্তারিত
