ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে বাজেভাবে শুরু করেছে বাংলাদেশ দল। ওই ম্যাচ হেরে কঠিন করে তুলেছে ফাইনালে ওঠার সম্ভাবনা। তবে গতকাল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ১৫৮ রানের পরাজয়ে বাংলাদেশের ফাইনালে ওঠার পথ কিছুটা সহজ হলো।
যদি জিম্বাবুয়ে গতকাল জিততো, সেক্ষেত্রে আফগানিস্তানকে হারালেই ফাইনালে চলে যেতো বাংলাদেশ। আর যদি অল্প ব্যবধানে জিম্বাবুয়ে হারতো সেক্ষেত্রে সমীকরণটা কঠিন হয়ে যেতো তাওহিদ হৃদয়ের জন্য।
বিজ্ঞাপন
একটি করে ম্যাচ জিতেছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তবে কেবল এক ম্যাচই খেলায় তাদের রান রেট ৩.১৬০। আর দুই ম্যাচে একটি করে জয় ও পরাজয়ে জিম্বাবুয়ের রান রেট -১.৯৮০। দুই দলের রান রেট হিসাবে রেখে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জিততে পারলেই ফাইনালে যেতে পারবে বাংলাদেশ। রান রেটে টপকে যেতে হবে জিম্বাবুয়েকে।
আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করলে বাংলাদেশকে জিততে হবে ৪১ রানে। আর পরে ব্যাটিং করলে আফগানরা ৩০১ রানের লক্ষ্য দিলে বাংলাদেশকে জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে।
বিজ্ঞাপন
অন্যদিকে লক্ষ্য যদি হয় ২৫১, তাহলে জিততে হবে ৪১.৩ ওভারে। ১০১ রানের লক্ষ্য হলে ৩৭.২ ওভারে জেতা লাগে। এভাবে জিততে পারলেই জিম্বাবুয়েকে রান রেটে পেছনে ফেলে ফাইনালে উঠবে বাংলাদেশ।
সমীকরণ মেলাতে না পারলে জিতেও ফাইনালে যাওয়া হবে না বাংলাদেশের। তখন বাদ পড়বে বাংলাদেশ, ফাইনালে উঠবে জিম্বাবুয়ে।
ফাইনালে ওঠা কোনো দলেরই নিশ্চিত না হলেও সুবিধাজনক অবস্থানে আছে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে হারলেও রান রেটে অনেকখানি এগিয়ে থাকায় কারণে ফাইনালে ওঠার দরজা খোলা থাকবে থাকবে তাদের। তবে অনেক বড় ব্যবধানে হারলে পাল্টে যাবে হিসাব।
আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
