খুলনা গেজেট অক্টোবর ১৬, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ককটেল সদৃশ্য আটটি বস্তু উদ্ধার করেছে এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে শংকরপুর বালির মাঠ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ককটেল সদৃশ্য আটটি বস্তু উদ্ধার করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে অভিযানে এগুলো উদ্ধার হয়েছে।
খুলনা গেজেট/এএজে
