নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ রেদওয়ান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল রহমানের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. ইউনুছের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গর্জনিয়ার বোমাংখীল বটতলী এলাকার একটি গাড়ি সার্ভিসিংয়ের দোকানের পাশ থেকে অস্ত্রসহ রেদওয়ানকে আটক করা হয়।
আটক মোহাম্মদ রেদওয়ান গর্জনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বোমাংখীল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পরদিন সকালে তাঁকে রামু থানার মাধ্যমে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল রহমান।
The post রামুর গর্জনিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক appeared first on sokalerkhobor24.com.
