সেনবাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
সেনবাগ প্রতিনিধি :
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের (বর্তমানে ১০নং ইয়ারপুর ইউনিয়ন) ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ইয়ারপুর ইউনিয়নের হাফেজা খাতুন ইসলামিয়া মাদরাসা মাঠে ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস এবং ১০নং ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।
More News Of This Category


