ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। চোটের কারণে দলে নেই পেসার নাহিদ রানা। বাংলাদেশের লক্ষ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে দুই ম্যাচেই জয় তুলে নেওয়া। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
