রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটি তিন ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুর রহমান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সুপারিশ করা হয়েছে।
শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। তাঁর নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুর রহমান তিন বছরের জন্য রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান। এ ছাড়া মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যে আই
