দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৩৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জে দুই কোটি টাকা ব্যায়ে পৃথক দু’টি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় নাসিকের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ২নং ঢাকেশ্বরী এলাকায় এবং উত্তর এনায়েত নগর এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এ দু’টি কাজে উদ্বোন করেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
পৃথক দু’টি কাজের মধ্যে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ২নং ঢাকেশ্বরী থেকে গোদনাইল বাজার পর্যন্ত ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যায়ে তিনটি প্যাকেজে ১৮’শ মিটার রাস্তা নির্মাণ কাজ এবং একই ওয়ার্ডের উত্তর এনায়েতন নগর এলাকায় ৩০ লাখ টাকা ব্যায়ে ১৫০ মিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ।
প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, এই কাজটি এ এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন থেকে এই রাস্তাটি ভাঙ্গাচুড়া। এই রাস্তাটি সুন্দর ভাবে করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। আজকে সেই কাজটা শুরু হল। তিনটি প্যাকেজে ১৮’শ মিটার দৈর্ঘ্যরে এই রাস্তাটি ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। এরমধ্যে কোথাও কার্পেটিং, কোথাও আরসিসি রাস্তা ঢালাই আবার কোথায়ও টাইলসের কাজ করা হবে। এই কাজটি যাতে ভালোভাবে করতে পারি এবং এই এলাকার মানুষের যাতে কাজটি কাজে লাগে সেভাবে করার চেষ্টা করছি। আশা করি এই এলাকার আরো যে, সমস্যাগুলো সে সমস্যাগুলোও আমরা অতিদ্রুত সমাধান করার পর্যায়ে নিয়ে যাবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ঢাকেশ্বরী এলাকার বাসিন্দা পুলিশ বাহিনীতে কর্মরত সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান শামীম, নাসিক ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাগর মিয়া, বিএনপি নেতা ডা. মনজুরুল আলম মুসা, কৃষক দল নেতা মীর আলমগীর, এড. খোরশেদ, এড. সাদ্দাম, জেলা তরুন দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি আরিফ মীর ও নাসিক ৮নং ওয়ার্ড সচিব শমসের আলী দিপুসহ প্রমূখ।
