admin
২৫ অক্টো, ২০২৬ ১:১৪:২১ অপরাহ্ণ | ক্যাটাগরি: রূপগঞ্জ
সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির আল-ফারাবিকে আহবায়ক, সাদ্দাম হোসেনকে সদস্য সচিব ও সুমন আহমেদকে মুখ্য সংগঠক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে। আজ ২৫অক্টোবর রবিবার নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির আহবায়ক জাহিদুল হক ও সদস্য সচিব ইমন মালুম এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম-আহবায়ক- সালমান ফারসি, মো: ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব- আলী আকবর হিরা, সিনিয়র সংগঠক- জিসান আহমেদ ও দপ্তর- আশরাফুল ইসলাম। আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
