নিজস্ব প্রতিবেদক : দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন প্রতিপাদ্যে যশোরে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যাও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না। যার দৃষ্টি নেই, সেই বোঝেন তার কষ্ট। এ কষ্ট বোঝেন না যার দৃষ্টি আছে। সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের শতভাগ ভাতা প্রদান করচেন।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক অনিরদ্ধ কুমার, সহকারী পরিচালক কাজী কাদের ফজলে রাব্বী প্রমুখ।
এরপর র্যালি বের করা হয়। র্যালি শেষে ২০ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

