অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো মহালয়া উদ্যাপন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ অক্টোবর, রোববার নিউ সাউথ ওয়েলসের বিক্রফটের রোজলিয়া কমিউনিটি সেন্টারে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে চণ্ডীপাঠ, সংগীত ও মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে দেবীপক্ষের চিরায়ত আবহ তুলে ধরা হয়। জ্যোতি বিশ্বাসের কণ্ঠে চণ্ডীপাঠ এবং জন্মেজয় রায়ের তবলার সংগত উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সুমিতা দে ও অনুপম গোস্বামীর পরিচালনায় পুরো অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়।

২০১৬ সালে যাত্রা শুরু করে এ বছর দশম বর্ষের মাইলফলক স্পর্শ করল সংগঠনটির এই শারদীয় আয়োজন। নতুন প্রজন্মের কাছে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের সভাপতি দিলীপ দত্ত ও সাধারণ সম্পাদক দিবাকর সমদ্দার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
