ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফয়েজ মোল্লা সানীকে সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তাঁকে ১২৫ সিসির একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসায় শিক্ষকতার ১৮ বছর পূর্তি উপলক্ষে তাঁর প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা এ উদ্যোগ নেন।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ফয়েজ মোল্লা সানী দীর্ঘ ১৮ বছর ধরে মাদ্রাসাটিতে শিক্ষকতা করছেন। তাঁর হাতে প্রশিক্ষণ নিয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
স্থানীয়রা বলেন, একজন শিক্ষকের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও শ্রদ্ধা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
The post নাসিরনগরে শিক্ষককে সংবর্ধনা, উপহার পেলেন মোটরসাইকেল appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
