ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
ধুনট উপজেলা প্রতিনিধি, ফজলে রাব্বি শুভ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার ধুনটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ধুনট বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা যুবদল।
ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপন করতে হলে সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতে রাজপথের আন্দোলন-সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য ও শক্তি আরও সুদৃঢ় করতে হবে।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান।
এ সময় ধুনট পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীসহ উপজেলার ১০টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং আগামী দিনের সব সাংগঠনিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রাজনীতি বিভাগের আরো খবর
আরও খবর
-
রাজশাহী মেডিকেলে রোগীর উপচেপড়া ভিড়, চিকিৎসকের অপেক্ষায় ভোগান্তি
-
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
-
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
-
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
-
‘স্কুলে বোমা আছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর…
-
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন
-
বঙ্গোপসাগরে প্রবল হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, চার সমুদ্র বন্দরে সতর্কতা
-
জুলাই গণঅভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন
-
ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
-
বাদাম বিক্রেতা রাজুর স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোনে খোঁজখবর
-
দামুড়হুদায় গোডাউনে ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
-
ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার ১৩৫, নিরাপত্তায় ৭০ হাজার পুলিশ
-
হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সরাতে চান ট্রাম্প, নতুন বিতর্কের ঝড়
-
জাতীয় দলে খেলার স্বপ্ন অধরাই, ১৮ বছরেই মারা গেলেন ক্রিকেটার হৃদয়
-
পেনশন রক্ষায় মাদ্রিদে ২৫ হাজার মানুষের বিক্ষোভ, বেসরকারীকরণের বিরুদ্ধে সোচ্চার স্পেন
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
