ছবির ক্যাপশন: .
রিপোর্টার শোয়েব:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড থেকে আসন্ন নির্বাচনে দোয়া চেয়েছেন শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা মুফতি জাকারিয়া আল ফরহাদ। এ উপলক্ষে শনিবার বাদ যোহর আটি ওয়াপদা মদিনাতুল উলুম মাদ্রাসায় দোয়া ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক উন্নয়ন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং মিলেমিশে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিত উদ্যোগে তা সমাধানের আহ্বান জানান।
অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থী মো. নাসির (দপ্তর সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি), ডা. সিরাজুল ইসলাম সিরাজ, জামাল মিয়া, তাহের আলী মিয়া, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, ইউসুফ, মুরুব্বী সাহেব আলী ও মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মুফতি জাকারিয়া আল ফরহাদের সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে তার জন্য দোয়া করেন। পরে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত সবাই তার সুমঙ্গল ও সফলতা কামনা করেন।
