আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে ২৫ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) যশোর জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদকে আহ্বায়ক, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবাশীষ দাসকে যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুলকে কমিটির সদস্য হিসেবে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
পাশাপাশি কেশবপুর, মণিরামপুর পৌর, অভয়নগর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা বিএনপির প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গঠিত এই পর্যবেক্ষণ কমিটির ২৫ সদস্যের তালিকা প্রকাশ করা হয়।
