আজকের রাশিফলগ্রাফিক্স: অমিত কুমার ঘোষ
আজ, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার — চাঁদ মীন ও মেষ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সকাল ১১টা ৫৫ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা চতুর্দশী তিথি , তারপর শুরু হবে কোজাগরী পূর্ণিমা তিথি। এর পাশাপাশি আজ থাকবে হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব। জ্যোতিষমতে রবিবার সূর্যদেবের দিন — জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য।
আজ চুক্তিভিত্তিক কাজে লাভবান হতে পারেন। ভাতৃস্থানীয় ব্যক্তির থেকে সহায়তা পাবেন। উত্তরাধিকার সূত্রে বৈষয়িক লাভ হতে পারে। সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা ট্রান্সফারের যোগ আছে।
বাড়িতে আজ অতিথির সমাগমের সম্ভাবনা থাকছে। বহুদিনের কাঙ্খিত বস্তু হাতের নাগালে পাবেন। গুরুজনের সঙ্গে মতানৈক্য বাড়বে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। পুরোনো অসুখের উপশম হওয়ার সম্ভাবনা প্রবল।
আজ আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে। জীবনসঙ্গী নির্বাচনে সতর্কতা প্রয়োজন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। নতুন বাড়ি কেনার সংযোগ হতে পারে। কর্মস্থান পরিবর্তন বা নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে।
আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। গলা বা দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত ব্যবসা লাভজনক হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগ বাড়বে। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন।
ব্যবসায় কৌশল পরিবর্তনে লাভ বাড়তে পারে। অনিশ্চিত ক্ষেত্র থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হতে পারে। দূরবর্তী স্থানে সপরিবারে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জ্ঞাতিদের শত্রুতায় ক্ষতির আশঙ্কা রয়েছে।
বড়সড় আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ঠকতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। বাণিজ্য সূত্রে দূরবর্তী স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধি হবে।
যে কোনও প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব বা জটিলতা বাড়তে পারে। অযাচিত পারিবারিক দায়িত্ব বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন। ঋণ সংক্রান্ত সমস্যায় জড়াতে পারেন। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির দুঃসংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে বড় কোনও পরিবর্তন আসতে পারে। আয়ের সঙ্গে ব্যয় বৃদ্ধিরও যোগ রয়েছে। বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যহানির কারণে আপনার চিন্তা বাড়বে। দূরবর্তী কোনও স্থানে গেলে বিপদ বাড়তে পারে। আজ আইনি সমস্যার মুখে পড়তে পারেন।
মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের দীর্ঘদিন ধরে আটকে থাকা বিয়ের সম্বন্ধ স্থাপন হতে পারে। অনিশ্চিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার সংক্রান্ত কাজে অর্থব্যয়ের যোগ রয়েছে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে।
মূল্যবান বস্তু কিনতে গিয়ে আজ ঠকে যেতে পারেন। জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। পার্টনারের সঙ্গে মতভেদ হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। জল ভ্রমণে বিপদের সম্ভাবনা রয়েছে।
দাম্পত্যে অশান্তি বাড়বে। দূরদৃষ্টি সহকারে আর্থিক বিনিয়োগ না করলে ভবিষ্যতে লোকসান হবে। অবিবাহিতদের বিয়ের কথায় বাধা আসতে পারে। আজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। খারাপ প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন।
আজ মামলায় জয়লাভ হতে পারে। উদ্ভট চিন্তায় মানসিক উদ্বেগ বাড়বে। চর্মরোগ বা এলার্জির প্রবণতা বাড়তে পারে। বেড়াতে গিয়ে বিপত্তির মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে শত্রুদের বিরোধিতার সম্মুখীন হতে পারেন।
FAQ
প্রশ্ন: আজ ২৫ অক্টোবর ২০২৬ কোন তিথি?
উত্তর: আজ সকাল ১১টা ৫৫ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা চতুর্দশী তিথি। তারপর শুরু হবে কোজাগরী তিথি।
প্রশ্ন: আজ চাঁদ কোন রাশিতে গোচর করছে?
উত্তর: আজ চাঁদ মীন ও মেষ রাশিতে গোচর করবে, যা এই দুই রাশির জাতকের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কী?
উত্তর: আজ ভোর ৫টা ৩৭ মিনিটে সূর্যোদয় এবং বিকেল ৫টা ৪ মিনিটে সূর্যাস্ত হবে।
প্রশ্ন: আজ কোন যোগ ও নক্ষত্র থাকছে?
উত্তর: আজ হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব থাকছে, পাশাপাশি সারা রাত থাকবে রেবতী নক্ষত্র ও অশ্বিনী নক্ষত্র।
প্রশ্ন: আজ কোন রাশির জাতকদের সবচেয়ে ভালো দিন যাবে?
উত্তর: রাশিফল অনুসারে সিংহ ও ধনু রাশির জাতকরা আজ কর্মক্ষেত্র ও সাংসারিক জীবনে বিশেষ সুফল পেতে পারেন।
প্রশ্ন: রবিবার রাশিফলে কেন সূর্যদেবের কথা উল্লেখ করা হয়?
উত্তর: জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার সূর্যদেবের দিন হিসেবে বিবেচিত হয়, তাই এই দিনে রবির আশীর্বাদের প্রভাব রাশিফলে বিশেষ ভাবে আলোচিত হয়।
তথ্য সহায়তা: দেবজ্যোতি মজুমদার
যোগাযোগ: 9874630830
