৪টি জাহাজে সরাসরি হামলা করা হয়েছে জানিয়ে আইআরজিসি দাবি করেছে- উত্তর পারস্য উপসাগরে অবৈধভাবে তেল স্থানান্তরের (শিপ-টু-শিপ ট্রান্সফার) অভিযোগ এনে একই সময়ে চারটি জাহাজকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে।
পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একই সময়ে মোট ৭টি জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) এই ঘটনা ঘটে।
৪টি জাহাজে সরাসরি হামলা করা হয়েছে জানিয়ে আইআরজিসি দাবি করেছে- উত্তর পারস্য উপসাগরে অবৈধভাবে তেল স্থানান্তরের (শিপ-টু-শিপ ট্রান্সফার) অভিযোগ এনে একই সময়ে চারটি জাহাজকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে। হামলার পর জাহাজগুলোতে আগুন ধরে যায়।
হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে অনুমোদনহীন নৌপথ ব্যবহারের সময় বাকি তিনটি জাহাজ সামুদ্রিক মাইনের (Marine Mines) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
আইআরজিসি এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তাদের দাবি, মার্কিন উসকানির কারণেই জাহাজগুলো আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে উসকানিমূলক আচরণ অব্যাহত থাকলে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
এছাড়াও, একই সময়ে হরমুজ প্রণালীতে ২১ জন ভারতীয় নাবিকসহ কুয়েতের 'এমটি আল দাসমা' (MT Al Dasma) নামক একটি তেলবাহী ট্যাংকারেও প্রজেক্টাইল আঘাত হানার খবর মিলেছে। ওই জাহাজে আগুন লাগলেও নাবিকরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন এবং সবাই সুরক্ষিত রয়েছেন। চলমান এই উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল তীব্র ঝুঁকির মুখে পড়েছে।
