বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেবি জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ও বিকেবি অফিসার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন। বিভাগীয় সম্মেলনে নির্বাচনের মাধ্যমে বরিশাল বিভাগীয় অফিসার কল্যাণ সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।
