বগুড়াকে বিভাগ ঘোষণার দাবিতে মহানগরের সাতমাথা জুলাই চত্বরে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা ও মহানগর শাখা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বগুড়াকে দ্রুত বিভাগ ঘোষণার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপির বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ও এ এফ এম মাহমুদুল হক রাকিব, বগুড়া মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুজ্জামান রনি, জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান মন্ডল, সদস্য সচিব সৈকত আলী এবং যুবশক্তির নেতা তৌফিকুর রহমান স্বপ্নসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
