মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
কুমারী পূজায় আগতদের মাঝে সৈয়দ মুশফিকের বিশুদ্ধ পানি বিতরণ
- আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
- ৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা দেখতে আসা নারী-পুরুষের মাঝে কয়েক হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী এ পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কুমারী পূজায় আগত বিভিন্ন বয়সী নারী-পুরুষের হাতে কয়েক হাজার বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়।
পূজায় আগত দর্শনার্থীদের পানির চাহিদা পূরণ এবং সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


