নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা :
- প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
- ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসে অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়ায় সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা (৩০) গ্রেপ্তার হয়েছেন; শুক্রবার রাতে বগুড়ার নন্দীগ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।আবু হুরায়রা সিংড়া পৌর এলাকার জায়িদুল ইসলামের ছেলে। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামে।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।পুলিশ সুপার জানান, আবু হুরায়রা একাধিক নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যক্তি ও সরকারি চাকরিজীবীদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয় দিতেন। সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমের মাধ্যমে তাঁদের কাছে অর্থ দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ গত বৃহস্পতিবার সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে শুক্রবার রাতে আবু হুরায়রাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।পুলিশ সুপার আরও জানান, আবু হুরায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান হিসেবে চাকরি করেন। রংপুরে কর্মরত অবস্থায় প্রতারণার মামলায় তিনি বরখাস্ত হন। তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও প্রতারণাসংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এ বিভাগের আরো সংবাদ


