মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, আমি চাই না আমার এ কর্মকাণ্ডে আমার দল বিএনপি ও প্রধানমন্ত্রীর বিব্রত হোক। এ কারণে আমি পদত্যাগের ঘোষণা দিলাম।
সোমবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণার আগে দেওয়া বক্তব্যে ইশরাক বলেন, ‘আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়ে আলাপ-আলোচনা করি এবং আমি ওনাকে বলি যে—মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে কাজগুলো করে চলেছেন, এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে—বাই দ্য ওয়ে, আমি কিন্তু সব গণমাধ্যমের যারা কর্তাব্যক্তিরা রয়েছে, তাদের সাথে অনুরোধ করে আমার বিষয়টি জানানোর চেষ্টা করেছি যে, আসলে আমি কি কারণে গিয়েছি। সেখানে কোনো জমি দখল করতে যাই নাই, চাঁদা উঠাইতে যাই নাই—মাদককে চিরতরে যুদ্ধ করতে গিয়েছে।’
মিডিয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘ওই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিরপুরে আটটি স্পট পরিদর্শন করেছিলেন, যেটা একটা অত্যন্ত প্রশংসনীয় কাজ এবং সারাদেশের মানুষ প্রশংসা করেছে। কিন্তু আমার ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করল দেশের মিডিয়াগুলা, তাতে করে সেই সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যায়।’
প্রতিমন্ত্রী তেকে পদত্যাগের ঘোষণা দিলেও ‘মাদক অভিযানে গিয়ে আমি কোনো ভূল করিনি’ বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন।
