সংবাদ · সাধারণ
পেট্রোবাংলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
১৮/১০/২০২৬

বাংলাদেশ তেল,
গ্যাস ও খনিজ
সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নবম
ও দশম গ্রেডে
৭৫৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন
করতে হবে। আবেদন জমা
দেওয়ার শেষ সময়
১৭ নভেম্বর।আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে
নির্ধারিত ওয়েবসাইটে ফরম
পূরণ, ছবি ও
স্বাক্ষর আপলোড এবং
পরীক্ষার ফি জমা
দিতে হবে। অনলাইনে নিজেই
আবেদন করতে ধাপগুলো অনুসরণ
করতে পারেন।অনলাইনে আবেদন করার নিয়ম১. নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশআবেদন
করতে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট bogmc.teletalk.com.bd অথবা পেট্রোবাংলার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে
হবে।২. আবেদন ফরম পূরণওয়েবসাইটে Advertisement, Instruction for Submitting Application এবং ৪১
ক্যাটাগরির পদের জন্য
নির্ধারিত আবেদন ফরমের
রেডিও বাটন দেখা
যাবে। Advertisement-এর রেডিও
বাটনে ক্লিক করে
আবেদন ফরম খুলতে
হবে।নির্দেশনা অনুযায়ী ফরমের
প্রয়োজনীয় ঘরগুলো পূরণ
করতে হবে। লাল
তারকা চিহ্ন দেওয়া
ঘরগুলো পূরণ করা
বাধ্যতামূলক। পাশাপাশি জাতীয়
পরিচয়পত্র (এনআইডি) অথবা
জন্মনিবন্ধন নম্বর দিতে
হবে।৩. পছন্দের প্রতিষ্ঠানের ক্রম নির্ধারণনিয়োগ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা
প্রতিষ্ঠানগুলোর
মধ্যে পছন্দের ক্রম
ঠিক করতে হবে।
মেধাক্রম, পছন্দক্রম ও
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শূন্য
পদ থাকার ভিত্তিতে নিয়োগের জন্য
প্রার্থী মনোনীত করা
হবে।মনে রাখবেন: আবেদন
জমা দেওয়ার পর
প্রতিষ্ঠানের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ
থাকবে না।৪. রঙিন ছবি আপলোডফরম
পূরণ শেষে প্রিভিউ দেখে
নির্ধারিত স্থানে নিজের
রঙিন ছবি আপলোড
করতে হবে। সাদা-কালো ছবি
গ্রহণযোগ্য নয়।ছবির
জন্য নির্ধারিত শর্তগুলো হলো:
ছবির মাপ: ৩০০×৩০০ পিক্সেল
ফরম্যাট:
JPG
সর্বোচ্চ ফাইলের আকার:
১০০ কিলোবাইট
৫. স্বাক্ষর আপলোডআবেদন
ফরমের নির্ধারিত স্থানে
স্বাক্ষর আপলোড করতে
হবে। এ ক্ষেত্রে ছবির
মাপ ও ফাইলের
আকারের নিয়ম আলাদা।
স্বাক্ষরের মাপ: ৩০০×৮০ পিক্সেল
ফরম্যাট:
JPG
সর্বোচ্চ ফাইলের আকার:
৬০ কিলোবাইট
৬. আবেদন জমা ও কপি সংরক্ষণফরমে
দেওয়া সব তথ্য
সঠিক ও সত্য
বলে ঘোষণা দিয়ে
আবেদন জমা দিতে
হবে। কোনো তথ্য
মিথ্যা প্রমাণিত হলে,
অযোগ্যতা ধরা পড়লে
কিংবা অনিয়মের আশ্রয়
নিলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল
হতে পারে।আবেদন
সফলভাবে জমা হলে
ছবি ও স্বাক্ষরসহ Applicant’s Copy পাওয়া যাবে।
কপিটি ডাউনলোড করে
অথবা প্রিন্ট নিয়ে
সংরক্ষণ করতে হবে।
এতে একটি ইউজার
আইডি থাকবে, যা
পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজন হবে।৭. পরীক্ষার ফি পরিশোধআবেদন
জমা দেওয়ার পর
টেলিটক প্রিপেইড মোবাইল
নম্বর থেকে দুটি
এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি
দিতে হবে। ফি
পরিশোধ না করা
পর্যন্ত আবেদন গ্রহণ
করা হবে না।বিজ্ঞপ্তিতে উল্লেখ
করা ফি হলো:
নবম গ্রেড: ৬৬৯ টাকা
দশম গ্রেড: ৫৫৮ টাকা
এসএমএসের মাধ্যমে ফি
জমা দেওয়ার ক্ষেত্রে নিয়োগ
বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ
করতে হবে। প্রথম
বার্তায় ফির পরিমাণ
ও পিন নম্বর
জানানো হবে। পরবর্তী বার্তায় নির্দেশনা অনুযায়ী পেমেন্ট সম্পন্ন করতে
হবে। সফলভাবে ফি
জমা হলে ফিরতি
এসএমএসে নিশ্চিত করা
হবে।৮. প্রবেশপত্র সংগ্রহপ্রবেশপত্র প্রকাশের তথ্য
টেলিটক ও পেট্রোবাংলার ওয়েবসাইটে জানানো
হবে। এ বিষয়ে
মুঠোফোনেও এসএমএস পাঠানো
হবে।৯. আবেদনসংক্রান্ত সমস্যায় যোগাযোগঅনলাইনে আবেদন
করতে সমস্যা হলে
নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা
যাবে।
০১৯২০৪০০০৪৫
০১৬৭০৫১৮৬১৫
০১৭১৭০০১৩১২
টেলিটক নম্বর থেকে: ১২১
ই-মেইল: vas.query@teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি দেখুনআবেদনের আগে
পেট্রোবাংলার মূল বিজ্ঞপ্তি থেকে
সব নির্দেশনা মিলিয়ে
নিন। বিস্তারিত জানতে
এখানে ক্লিক করুন।
মূল প্রতিবেদনে যান ↗