জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন উপজেলার ১ লাখ ১০ হাজার বিদ্যুৎ গ্রাহকেরা।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে মতলব ৩৩ কেভি ফিডারের আওতায় শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
