এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৪ নং গৌরীপুর ইউনিয়নে প্রায় ডজন খানেক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে ভোটারদের মুখে মুখে। ইতিমধ্যেই অনেক প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিচ্ছেন ও সবার সাথে মতবিনিময় করেছেন। উপজেলার ৪নং গৌরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীণ প্রার্থীর পাশাপাশি যুক্ত হচ্ছেন তরুণ ও নতুন মুখ, সবমিলিয়ে ডজন খানেক সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে চলছে বিভিন্ন ধরনের গুঞ্জন। তবে হাট বাজার ও পাড়া মহল্লার চায়ের দোকানে ভোটারদের আলোচনায় প্রধান্য পাচ্ছে ফ্যাসিবাদ সরকারের অনুসারী প্রার্থীদের নিয়ে। ভোটারদের তথ্যমতে জানাগেছে, আওয়ামীলীগের নেতাকর্মীরা যদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা কমলেও স্বতন্ত্র ও ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। সময় ঘনিয়ে আসলেই তারা নিজ নিজ অবস্থান থেকে প্রার্থীতা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে গনসংযোগ শুরু করবেন বলে অনেকেই ধারণা করছেন। ৪নং গৌরীপুর ইউনিয়নে সম্ভব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছে, বর্তমান চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম পলাশ, ইউনিয়ন পর্যায়ে হেভিওয়েট বিএনপির প্রকৌশলী মো: আব্দুল মান্নান হীরা, মোঃ সাইফুল ইসলাম সরকার, স্বতন্ত্র-প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন ও মোঃ নূর ইসলাম, ওরফে (ফকির আলী)। এছাড়াও মুখরোচক আলোচনায় রয়েছে, আরও হাফডজন প্রার্থীর নাম তারা প্রকৃতপক্ষে নির্বাচনে অংশ গ্রহণ করবে কিনা সে বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি। গৌরীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ বলেন, তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে অবস্থান নেয়ার অপরাধে দল তাকে বহিষ্কার করেন। এঘটনায় ফুঁসে উঠেন”পলাশ’সমর্থিত জনতা।
পরে আমজনতার সমর্থনে তিনি স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ হাবিবুর রহমান মন্টুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি। তার দাবি, নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে তার দেয়া প্রতিশ্রুতি নিষ্ঠারসহিত শতভাগ বাস্তবায়নে ভোটারদের কাছে আস্থাঅর্জন করতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন মোঃ আশরাফুল ইসলাম পলাশ। এদিকে ক্ষমতাশীন দলের হেভিওয়েট ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান হীরা বলেন, জেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় আমাদের
গৌরীপুর ইউনিয়নে তেমন কোন উন্নয়ন হয়নি। তিনি দলীয় উর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হয়ে পিছিয়ে পড়া ইউনিয়নকে স্বয়ংসম্পূর্ণ ইউনিয়নে রূপান্তরিত করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, জুয়া, অনৈতিক কর্মকাণ্ড, দালাল, বাটপার, নির্মূল করতে পারলেই সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। অপরদিকে ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সরকার, ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার
বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসুল্লিদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন। সাইফুল ইসলামের প্রতিশ্রুতি, ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী, টিসিবি, ও মাতৃত্বকালীন ভাতার কার্ড, বিনা স্বার্থে প্রদানের বাস্তবায়ন করার অঙ্গীকার করেন তিনি। এবিষয়ে স্বতন্ত্র-প্রার্থী ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন, ভোটারদের জনপ্রিয়তায় বার বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গরীব দুঃখী নির্যাতিত মানুষের কল্যাণে সাহায্য সহযোগিতা করেছেন তিনি। নিজ অর্থায়নে গ্রামাঞ্চলের কাঁচা রাস্তায় বালু-মাটি ফেলে মানুষের চলাচলের উপযোগী করে দিয়েছেন। গৌরীপুর ইউনিয়নের ভোটাররা তাকে নয়নের মণি হিসেবে দেখছেন বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যেই তিনি প্রার্থিতা ঘোষণা করবেন বলে জানিয়েছেন মোঃ হেলাল উদ্দিন। অপর এক স্বতন্ত্র-প্রার্থী টানা তিনবারের সফল ইউপি সদস্য মোঃ নূর ইসলাম ওরফে ফকির আলী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র-প্রার্থী হয়ে ভোটের মাঠে থাকবেন বলে বনগাও জিগাতলা এলাকার ভোটারদের তথ্যসূত্রে জানাগেছে। আর মাত্র কিছুদিন পরেই শুরু হবে নির্বাচনী ভোটের মাঠ, যার যার কাঙ্ক্ষিত প্রার্থীকে সমর্থন ও বিজয়ী করতে ব্যাস্ত সময় পার করবেন ভোটাররা। এখন সময় এসেছে ভোটারের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সমাজের সচেতন মহল।
The post ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে প্রায় ডজনখানেক চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে appeared first on সকালের খবর ২৪.
